বিজ্ঞাপন

Mon Phagun: ঋষিকে ভালোবেসে গ্রাম ছেড়ে শহরে! তবে কি এবার ত্রিকোণ প্রেমের সূত্রপাত মনফাগুনে, কী হবে পিহুর?

মন্টি শীল, কলকাতা: সম্প্রতি বাংলা টেলিভিশন জগতের ধারাবাহিকগুলির মধ্যে এক কঠিনতম প্রতিযোগিতা নজরে এসেছে। যদিও এই প্রতিযোগিতা ধারাবাহিকের জনপ্রিয়তাকে কেন্দ্র করে। আর জনপ্রিয়তার নিরিখে জারি থাকা প্রতিযোগিতার মধ্যে অন্যতম দুই প্রতিপক্ষ হল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এবং ‘মন ফাগুন’ ( Mon Phagun )। ইদানিং বাংলা ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার-এর উপর ভীষণ ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন ‘মন ফাগুনের’ ভক্তরা। কারণ মাত্র তিন নম্বরের জন্য তালিকায় ষষ্ঠ স্থানে নেমে এসেছে মন ফাগুন।

বিজ্ঞাপন

অপর দিকে পঞ্চম স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার। ভক্তদের মতে, স্টার জলসার ( Star Jalsha ) পর্দায় সম্প্রচারিত এই বাংলা ধারাবাহিকের গল্পটি কিছুটা সিনেমার কায়দায় তৈরি। এখানে কমেডি, অ্যাকশন, এর সঙ্গে সঙ্গে রয়েছে দুর্দান্ত রোমান্স। কিন্তু তাঁর পরেও টিআরপি তালিকায় একটি সম্মানজনক স্থান না পেয়ে ক্ষুদ্ধ দর্শক মহল। কিন্তু দর্শকদের এই ক্ষোভ দূর করতে এই বাংলা ধারাবাহিক নিয়ে এল এক নতুন চমক। জানা গিয়েছে ধারাবাহিকে আসতে চলেছে এক নতুন চরিত্র।

12c52

বিজ্ঞাপন

সূত্র অনুসারে, সেই নতুন চরিত্রের নাম নেত্রা। গল্পে সে একজন আদিবাসী মেয়ের রূপে আত্মপ্রকাশ করছেন। তাঁর বাংলা ভাষার টানও ভিন্ন। সে নিজের ভালোবাসার মানুষটিকে খুঁজতে খুঁজতে মন্দিরে এসে উপস্থিত হবেন। সেখানেই পিহুর সঙ্গে দেখা হবে নেত্রার। প্রকৃতপক্ষে নেত্রার ভালোবাসার মানুষটি আর কেউ নন ধারাবাহিকের মুখ্য চরিত্র ঋষি। তবে কি এইখান থেকেই নতুন মোড় আসতে চলেছে এই বাংলা ধারাবাহিক ‘মন ফাগুন’-এ? ধারাবাহিকের মুখ্য চরিত্র ঋষিকে কেন্দ্র করে অভিনেত্রীদের এক ঠান্ডা লড়াই দেখতে পাবেন দর্শক মহল?

 

বিজ্ঞাপন
View this post on Instagram

 

A post shared by Roshni Tanwi Bhattacharyya (@roshnitanwi_39)


এই নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে দেখা দিয়েছে জোর উম্মাদনা। সূত্র অনুসারে, এই ধারাবাহিকে নেত্রার ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রোশনী তন্বী ভট্টাচার্যকে। টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গিয়েছে একাধিক বাংলা ধারাবাহিকে। তবে মন ফাগুন ধারাবাহিকে এক নতুন চরিত্রে অভিনয় করা নিয়ে ইতিমধ্যেই সোস্যাল মিডিয়াতে ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। যার দরুন ইতিমধ্যেই দর্শকদের মাঝে ধরা দিয়েছে এক অদ্ভুত উম্মাদনা। আসতে শুরু করেছে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া। কিন্তু এত সব কিছুর পরেও দিনের শেষে এই বাংলা ধারাবাহিক কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে তা দেখার জন্য অপেক্ষা করে রয়েছে দর্শক মহল।

বিজ্ঞাপন



বিজ্ঞাপন
Back to top button