‘মুখ টাই উচ্ছের মতো’! সিরিয়াল পেরিয়ে বাস্তব জীবনেও মিষ্টি সম্পর্কে মিঠাই -আদৃত

বর্তমানে জি বাংলার সিরিয়াল মিঠাই(zee Bangla serial Mithai) ৮ থেকে ৮০ সবার কাছেই ভীষণ জনপ্রিয়। বিগত প্রায় এক বছর ধরে চলছে এই সিরিয়াল। এই সিরিয়ালের সমস্ত অভিনেতা ও অভিনেত্রী দর্শকদের প্রিয় কিন্তু তার মধ্যে এই সিরিয়ালের নায়ক সিদ্বার্থ ও নায়িকা মিঠাই সকল দর্শকের ঘরের লোক হয়ে উঠেছে। এই সিরিয়ালে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে অদৃত রায়(Adrit Roy)কে এবং নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে সৌমিতৃষা কুন্ডু( Soumitrisha kundu)কে।
মিঠাই সিরিয়ালের এই সিড-মিঠাই জুটি এখন সবার ক্রাশ। সোশ্যাল মিডিয়া খুললেই যেমন সৌমিতৃষার অনুরাগীর ছড়াছড়ি তেমনি মিঠাইয়ের কার্তিক ঠাকুর বলতে তরুণীরা পাগল। তাই সোশ্যাল মিডিয়ায় তাদের পোষ্ট বা জি বাংলায় তাদের অভিনয় দেখতে অনুরাগীরা অপেক্ষায় থাকে। তাই সন্ধে ৮ টা মানেই টিভিতে জি বাংলার সিরিয়াল( bengali serial) মিঠাই।
জনপ্রিয়তার সাথে সাথে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহও শেষ নেই অনুরাগীদের। কিছুদিন আগেই মিঠাইয়ের অভিনেতা আদৃতের ব্যক্তিগত জীবনে ঘটে গেছে বিপুল পরিবর্তন। অভিনেতা নিজের মুখে কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় ও টলি পাড়ায় শোনা গেছে কানাঘুষো। শোনা গেছে অভিনেতার দীর্ঘদিনের প্রেমিকা সুপ্রিয়ার সাথে ব্রেকআপ হেয়েছে তার। তার পরেই শোনা যায় সহ অভিনেত্রী কৌশাম্বীর সাথে সম্পর্কে জড়িয়েছে অভিনেতা। কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলেনি অভিনেতা।
যদিও নিজের জীবন নিয়ে কখনোই প্রকাশ্যে কথা বলতে চান না অভিনেতা। প্রথম থেকেই এই ব্যাপারে চুপ থাকতে পছন্দ করেন তিনি। তবে পর্দায় মিঠাই ও সিদ্বার্থর এই দুষ্টু মিষ্টি সম্পর্ক প্রাণ ভরে উপভোগ করে নেয় অনুরাগীরা। কিছুদিন আগেই মিঠাইয়ের জন্মদিনে তার কান ধরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে অভিনেতা। সব মিলিয়ে এই জুটির ব্যাপারই আলাদা।
সম্পৃতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা একটি নতুন ছবি পোষ্ট করেছে। তাতে নীল শার্ট তার উপর সাদার স্ট্রাইপে সঙ্গে নতুন চশমা দারুন হ্যান্ডসাম লাগছে অভিনেতাকে। ছবির ক্যাপশনে আদৃত লিখেছে “সিদ্বার্থ আমাকে ক্ষমতা দিয়েছে আর আমার প্রিয় বন্ধু চশমা দিয়েছে কেমন দেখাচ্ছে”। কমেন্টে তার পর্দার বউ লিখেছে “মুখ টাই উচ্ছের মতো”। মিঠাইয়ের এই কমেন্ট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।






