Yuvaan Chakraborty: ছোট্ট ‘ঢাকি ‘ইউভান! ধুতি পাঞ্জাবিতে রাজ-শুভশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে ঢাক বাজিয়ে রাজপুত্র মন জিতল দর্শকদের

টলিউডের ‘স্মার্ট বয়’ ইউভান। শুভশ্রীর নয়নমনি রাজপুত্র ইউভানকে ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে। মিষ্টি মিষ্টি অঙ্গ-ভঙ্গী দর্শকদের নজর এড়ায় না। ছোট্ট ইউভানের দ্বিতীয় পুজো কেমন কাটল তার দু-এক ঝলক উঠে এসেছে ক্যামেরায়। ইতিমধ্যেই সুদর্শন ইউভানের একটি মজাদার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাবা-মায়ের সঙ্গে পুজো দেখতে বেরিয়ে চমৎকার কান্ড করল সে।
View this post on Instagramবিজ্ঞাপন
মা শুভশ্রী এবং বাবা রাজ চক্রবর্তীর সঙ্গে পাল্লা দিয়ে ছোট্ট এই ছেলেটি নিজেও ঢাক বাজাতে গেছে ‘সুরুচি সঙ্ঘের মণ্ডপে। প্রথমে রাজ চক্রবর্তী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে একযোগে ঢাক বাজিয়েছেন। আর শুভশ্রীর কোলে চড়ে ঢাকের তালে নেচেছে ইউভান। তবে শুধু নাচলে হবে না, ঢাক ছুঁয়ে দেখতে তো হবে।নিজের হাতে ঢাকের কাঠি তুলে নিয়ে চমকে দিয়েছে ইউভান । মা-বাবার মত একটু একটু করে ঢাক বাজানোর চেষ্টা করছে সে। সাবেকি ধুতি পাঞ্জাবিতে একেবারে যুবক ইউভান। বাবার ঢাক বাজানো হুবহু নকল করার চেষ্টা করে সকলকে আনন্দ দিয়েছে।
সম্প্রতি দু’বছরের জন্মদিনে প্রথমবার বিদেশ ভ্রমণ করেছে ইউভান। সুইজারল্যান্ডে মা-বাবার সঙ্গে পাহাড় ঘুরেছে, দেখেছে প্যারিসের আইফেল টাওয়ার। কিন্তু কলকাতার পুজোর স্বাদ ছাড়া হয় নাকি! তাই বাবা-মার হাত ধরে হাজির রাজ পুত্র। সেলেবদের বাড়ির পুজো থেকে, রাজ-শুভশ্রীর বড় বড় অনুষ্ঠান উদ্বোধনের বিশিষ্ট অতিথি ইউভান। ছোট্ট হিরো যেখানেই যান তার ভক্তকূল একেবারে ঘিরে ধরেন তাকে।আদরে-আবদারে মহাষ্টমীর সন্ধ্যা সুরুচি সঙ্ঘের পুজো একেবারে জমিয়ে দিয়েছে সে।






