‘দানবাকার বাহু’,রাশিয়ান পোপেই ওরফে কিরিল তেরেশিনকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

ছোটবেলায় পর্দায় পোপেই ( Popeye ) কার্টুনটি দেখতে আমরা কে না ভালোবাসতাম । পোপেই এর পালং শাক খাওয়ার ছবিটা নিশ্চয় এখনও মনে আছে । সেই সাথে এটাও মনে আছে নিশ্চয় কিভাবে কৌটো থেকে পালং শাক বার করে পোপেই খেয়ে নিত আর সাথে সাথে তার সরু বাহুগুলো হয়ে যেত বিশালাকার । এই ছবিটুকু সে সময়ের সকল বাচ্চাদেরই বেশ প্রিয় ছিল । অনেক ক্ষুদে এটাকে সত্যি ভেবেও নিত । কেমন হত যদি বাস্তবে কোনও পোপেই থাকত ? আসলে এটা এখন আর কোনও ফ্যান্টাসি নয় বাস্তবেও একজন পোপেই রয়ছে । তিনি হলেন রাশিয়ার কিরিল তেরেশিন ( Kirill Tereshin ) । মাত্র ২৫ বছর বয়সী কিরিল ( Kirill Tereshin ) সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় । মাঝে মাঝে নেটিজেনদের দৌলতে তিনি বেশ ভাইরাল হয়ে যান ( Russian Popeye ) । সামাজিক মাধ্যমে তার রয়েছে বিরাট অঙ্কের ভক্তসংখ্যা ।
আরও পড়ুন……………কোহলির শততম টেস্টে, বিরাট রেকর্ডের হাতছানি
এসবের পেছনে রয়েছে কিরিল তেরেশিনের ( Kirill Tereshin ) বিশালাকার বাহুদ্বয় । আর হাঁ এই বাহুদ্বয় একেবারেই পর্দার কার্টুন ( Cartoon ) চরিত্র পোপেইয়ের মতন । আশ্চর্য হবার মত কিছুই নেই । কিরিল অস্ত্রোপচারের মাধ্যমে এই বাহুদ্বয় বানিয়েছেন। তিনি বেশ জনপ্রিয় তার বাহুদ্বয়ের জন্য । সিলিকন সার্জারির মাধ্যমেই তিনি তার বাহুগুলোকে স্বাভাবিকের থেকেও অনেক বেশি বড় করে ফেলেন । তিনি তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিভিন্ন কাপড়ের বিজ্ঞাপনে মডেলিং করেন । সামাজিক মাধ্যমেও তিনি বেশ মজার ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায় তিনি তার বাহুদ্বয়কে নানা কারসাজিতে অভ্যস্ত করাচ্ছে।

২০১৭ সালে তিনি তার পেশী সম্প্রসারণের জন্য সিলিকন ইঞ্জেকশন নেন । এতে কিরিলের বাহুদ্বয় সম্প্রসারিত হলেও নানাভাবে এই কৃত্রিম সার্জারি তাকে বিপদগ্রস্থ করে তোলে । তার ভক্তকুল এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন । তিনি যে সার্জারিটি অবলম্বন করে বাহু সম্প্রসারণ করেছেন তা খুবই বিপদজনক । এছাড়াও অধ্যাধিক বড় বাহু হওয়ায় কিরিলও বেশ অসুবিধার সম্মুখীন হন । কিরিলকে ২০১৯সালে একবার ভয়ানক অস্ত্রপাচারের সম্মুখীন হতে হয়েছিল । তিনি তার বাহুদ্বয় ঠিকঠাক রাখার জন্য মাসে তিন থেকে চার বার ইঞ্জেকশন নেন । এগুলো তার শরীরের পক্ষে মারাত্মক । তিনি একবার এক সাক্ষাৎকারে জানান যে তিনি কম বয়সে নিজেকে আকর্ষণীয় ও জনপ্রিয় করার জন্য এইরকম একটি সিদ্ধান্ত নেন । তখন তিনি এর পরিণতি বিবেচনা করেননি । এখন তাকে এর জন্য ভয়ংকর মাশুল দিতে হচ্ছে ।
ভাইরাল হয়ে যান ( Russian Popeye ) । সামাজিক মাধ্যমে তার রয়েছে বিরাট অঙ্কের ভক্তসংখ্যা ।
আরও পড়ুন………….হারিয়ে গিয়েছেন স্মৃতির পাতায়, প্রেমের উপাখ্যানে ভারতীয় ক্রিকেটার-বলিউড মোহিনী রূপকথা
কেবলমাত্র কিরিলই নয় , কিরিলের ভক্তবৃন্দরাও তাকে নিয়ে বেশ চিন্তিত । তিনি তার ভক্তদের থেকে প্রায়শই বার্তা পান সচেতন থাকার ও এরুপ কৃত্রিম সার্জারির শরণাপন্ন না হওয়ার ।






