ভাইজানের নতুন লাভ স্টোরি! প্রেমের বেড়াজালে গিফ্ট করলেন নিজের এই মূল্যবান জিনিস

অহেলিকা দও, কলকাতা : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান ( Salman Khan ) । ব্যাচেলার অভিনেতাদের মধ্যে প্রথমেই মাথায় আসে তার কথা। তার অভিনয়ের সত্তা আজও মানুষের মন কাড়ে। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে অভিনয় করেছেন। এমনকি ভাইজান দেশের বাইরে বিদেশেও চর্চায় থাকেন। ভাইজানের অভিনয় দক্ষতা যেমন একদিকে চর্চায় থাকে, তেমনই মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকেন তিনি ( Salman Khan ) তার ব্যক্তিগত জীবনের কারণে।
সালমান খানের ( Salman Khan ) বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপ পর্যন্ত তা কখনোই পৌঁছায়নি। এই বয়সেও যখন বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে। আর ঠিক এই কারণেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা পেয়েছেন ভাইজান। তবে সম্প্রতি এমনই এক খবর প্রকাশ্যে এসেছে যেটার কারণে হয়তো সালমান খানের নামের উপর থেকে সরে যেতে পারে ব্যাচেলার তকমা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার নতুন গুঞ্জন সালমান খানের ( Salman Khan ) নতুন সম্পর্ক নিয়ে। জানা যাচ্ছে বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর সাথে ঘনিষ্ঠতা বেড়েছে ভাইজানের। এমনকি ওই অভিনেত্রীর সাথে সালমান খান অনেক সময় কাটাচ্ছেন। তাতে তাদের মধ্যে কাছাকাছি আসার প্রবনতাও বেড়েছে। এর ফলে অভিনেত্রী মনের অনেকটা কাছেই চলে এসেছেন সালমান খানের। তবে ঘটেছে এক অবাক করা ঘটনা। সালমান খান ওই অভিনেত্রীকে নিজের খুব একটি প্রিয় জিনিস দিয়ে দিয়েছেন। এটা দেখার পর নেটিজেনরা তো বিশ্বাসই করতে পারেনি।

তবে প্রশ্ন একটিই কি দিয়েছেন ভাইজান? আসলে সালমান খান ( Salman Khan ) অনুরাগীদের সকলেই জানেন যে ভাইজান একটি বহু মূল্যবান ব্রেসলেট তৈরি করেন। যেটি তাঁর খুব প্রিয়। এমনকি ওই ব্রেসলেট সাল্লু ভাইয়ের সিগনেচার স্টাইল বলে ধরা হয়। কিন্তু সম্প্রতি অভিনেতা সেই ব্রেসলেট দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কে সেই অভিনেত্রী? নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে কে এই অভিনেত্রী? আপনাদের বলে রাখি, যে অভিনেত্রীর সাথে ভাইজান অনেক সময় কাটাচ্ছেন তিনি আর কেউ নন, জনপ্রিয় বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। সালমান খানের কাছে পূজা এতটাই প্রিয় হয়ে উঠেছেন যে তিনি তার প্রাণের থেকেও পছন্দ ব্রেসলেটটি তাকে দিয়ে দিয়েছেন।
আরও পড়ুন…সলমনের উদ্যোগেই কি পরকীয়ায় নামেন মালাইকা? আরবাজের বিয়ের আগে শোরগোল বি-টাউনে
আসলে সালমান খান এবং পূজা হেগড়ে সম্প্রতি একটি বলিউড সিনেমার শুটিংয়ে কাজ করছেন। সিনেমাটির নাম, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। সিনেমার শুটিংয়ের জন্য দুই তারকা একসাথে অনেক সময় কাটাচ্ছেন। তবে পূজাকে সালমান খান তার ব্রেসলেট দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। তাই নেটিজেনদের একাংশ মনে করছেন অবশেষে হয়তো সালমান খান পূজা হেগড়েরও প্রেমে পড়েছেন।
আরও পড়ুন…এক ধাক্কায় অনেকটা দাম কমল ভুল ভুলাইয়া ২ টিকিটের! নেটিজেনদের মতে দক্ষিণী ছবিকে টেক্কা দিতেই এই কৌশল






