বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে রাস্তার নামকরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে রাস্তার নামকরণ, টালা প্রত্যয়ের পুজো উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে সম্মান জানাতে তাঁর নামে রাস্তার নামকরণ করা হবে। সোমবার টালা প্রত্যয়ের দুর্গাপুজোর ( Durga Pujo 2026 ) উদ্বোধন করতে এসে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাঙালির দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম। মহালয়ার ভোরে তাঁর কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ ( Mahisasuramardini ) শোনার মধ্য দিয়েই শারদীয়ার ( Sarodiya ) সূচনা অনুভব করেন অসংখ্য বাঙালি। সেই কিংবদন্তি বাচিকশিল্পীকে যথাযথ সম্মান দেওয়ার প্রসঙ্গেই এদিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী ( Cm West Bengal )।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে ( Birendra Krishna Bhadra ) সম্মান জানানো যেত আগেই। আগের সরকার কেন তাঁকে সেই সম্মান দেয়নি, তা তাঁর জানা নেই। তবে পূর্ববর্তী সরকার কোনও উদ্যোগ না নিলেও বর্তমান সরকার সেই পথে হাঁটবে না, এমনটা নয়। বরং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অবদানকে স্বীকৃতি দিতে তাঁর নামে রাস্তার নামকরণ করা হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে সাংস্কৃতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ নাম বদল নিয়ে একাধিক রাজনৈতিক মত পার্থক্য দেখা গিয়েছে সরকার বদলের পর নয়া সরকারের রাস্তার নাম বদলের সিদ্ধান্ত এর পর । বাঙালির ( Bengali ) সাংস্কৃতিক ঐতিহ্য এবং দুর্গাপুজোর ( Durga Puja ) আবেগের সঙ্গে জড়িয়ে থাকা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতিকে স্থায়ীভাবে সম্মান জানানোর উদ্যোগ হিসেবেই এই সিদ্ধান্তের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তবে কোন রাস্তার নাম তাঁর নামে রাখা হবে, সে বিষয়ে এদিন বিস্তারিত কিছু জানাননি তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) আরও বলেন -“পুজোয় কোন রাজনীতি নয় । পুজো এবার পরিবারের মতো করে এখানে হবে। পূজো মানেই এলাকার মানুষের একসঙ্গে কাজ করে মায়ের আরাধনা করা । সেই কাজ এখানে হবে । কোন সমস্যা আগে যা ছিল এই মাঠ নিয়ে কিংবা অন্যান্য বিষয় নিয়ে সেগুলো কিছু এবার হবে না। শুধু নিজেকে বদল করলে হবে না, তাহলেই মানুষ অনেকদিন রাখবে। পুজোয় সরকার এবং পুরো দপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার সহযোগিতা করেছে কাউকে কোর্টে যেতে হয়নি। বারো হাজারের বেশি সংখ্যা বেড়েছে পুজোর এবার।”






