বিজ্ঞাপন

বলি প্রেমে মুগ্ধ পূর্ব বাংলার ‘বাঁধন’! টাবুর সঙ্গে জমিয়ে বন্ধুত্ব, হল ‘জামদানি’ আদানপ্রদান

বলিউডে পা রাখলেন 'বাঁধন'! ভাগ করে নিলেন অভিজ্ঞতা।

পূর্বাশা, হুগলি: পূর্ববাংলার খ্যাতনামা নায়িকা বাঁধন
পা রেখেছেন বলিউডে। বিশাল ভরদ্বাজের ছবি ‘খুফিয়া’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। এক বাংলাদেশি মহিলার ভূমিকায় অভিনয় করছেন বাঁধন। এই ছবিতে তিনি স্ক্রিনে ভাগ করেছেন বলিউড অভিনেত্রী টাবুর সঙ্গে। একই শ্যুটিং ফ্লোরে কাজ করার মধ্যে দিয়ে টাবুর সঙ্গে বন্ধুত্বে ঘনিষ্ঠতা বেড়েছে তার। এক সংবাদ মাধ্যম-এর সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুললেন বাঁধন।

বিজ্ঞাপন

Bollywood,Bangladesi Actress Badhon,Upcoming Movie,work experience,Exclusive interview

সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কাজের কারণে টাবুর কাছাকাছি আসেন তিনি। প্রায় দিন সকলের জন্য খাবার বানিয়ে আনলেন টাবু। তাঁরা সকলে মিলে সে খাবার মজা করে খেতেন। বাঁধন টাবুকে একটি লাল রঙের ঢাকাই শাড়ি উপহার করেছিলেন। টাবু উপহার পেয়ে হাসি মুখে বলেন “আরে জামদানি” ! শাড়ি পছন্দ হওয়ার পাশাপাশি টাবু যে জামদানি শাড়ি চেনেন তা জেনে খুশি হন অভিনেত্রী বাঁধন।

বিজ্ঞাপন

Bollywood,Bangladesi Actress Badhon,Upcoming Movie,work experience,Exclusive interview

আবার, শ্যুটিংয়ের শেষ দিনে একটি সুন্দর কুর্তি বাঁধনকে উপহার দিয়েছেন টাবু। যা বেশ পছন্দ হয়েছে বলে জানান পূর্ব বাংলার অভিনেত্রী। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় বাংলা ওয়েবসিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে নজর কাড়েন বাঁধন। তবে এবার তিনি পাড়ি জমিয়েছেন মুম্বইয়ের পথে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন



Leave a Reply

বিজ্ঞাপন
Back to top button