Ranveer Singh Viral Photo-shoot: সবই টাকার মায়া! শুধু রণবীর নয়, ক্যামেরার সামনে পোশাক খুলতে ভয় পাননি এই তারকারও

রাত মানে বিশ্রামের পালা। আর সেই বিশ্রামেই যেন জল ঢেলে ছিল রণবীর সিং ( Ranveer Singh )। গত দু’দিন আগে রাতের দিকেই হটাৎই ভাইরাল ( Viral ) হয়ে পড়ে অভিনেতার একটি ছবি। এক নিমিষে যেন শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। একেবারে উলঙ্গ অবস্থায় অভিনেতাকে দেখে নানা প্রশ্ন চিহ্ন ভাসতে শুরু করে নেটিজেন মহলে। টাকার জন্য নাকি শিল্পের কারণে এমন সাহসী ছবি তোলার সিদ্ধান্ত নেন অভিনেতা, এই নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন।
উল্লেখ্য, তবে শুধুই রণবীর নয়। টাকার জন্য এর আগে বহু তারকা নিজের জীবনে এহেন সিদ্ধান্তকে আপন করেছে। যেমন –
মিলিন্দ সোমন এবং মধু সাপরে

১৯৯৫ সালে মিলিন্দ সোমন ( Milind Soman ) এবং মধু সাপরে একটি জুতো কোম্পানির বিজ্ঞাপনের জন্য গলায় শুধু মাত্র একটি সাপকে জড়িয়ে সাহসী পোশাকহীন ছবি তোলেন।
পূজা বেদী

শুধুই রণবীর কিংবা মিলিন্দ নয়। টাকার জন্য নগ্ন ফটোশ্যুটের পথ বেছে নেন অনেকেই। নব্বইয়ের দশকের বিখ্যাত অভিনেত্রী এক কন্ডোম কোম্পানির অ্যাডের জন্য এই রকম সাহসী ছবি তুলে দেশ জুড়ে বিতর্কের সূত্রপাত ঘটিয়ে ছিলেন।
আমির খান

PK ছবির সেই রেডিওর দৃশ্য মনে পড়ে? টাকার জন্য নিজের পোশাক ছাড়তে পিছপা হননি আমিরও ( Aamir Khan )। মহাকাশযান থেকে নেমেই ছিলেন একেবারে উলঙ্গ হয়ে। গোপনাঙ্গ ঢাকতে ব্যবহার করেছিলেন একটি রেডিও মাত্র।
শার্লিন চোপড়া ( sherlyn chopra )

ওয়েব সিরিজ প্রেমীদের কাছে এই নামটি ভীষণ ভাবে পরিচিত। বিভিন্ন ওয়েব সিরিজ ও বি গ্রেড সিনেমা কিংবা অ্যাডাল্ট সিনেমাতে মাঝে মধ্যেই পোশাকহীন অবস্থায় তাঁকে দেখা যায়।
স্বপ্না ভাবনানি

সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানি ( Sapna Bhavnani ) PETA ADVERTISEMENT-এর জন্য নগ্ন ফটোশ্যুট করে ছিলেন। পরবর্তীকালে ‘বিগ বস’ থেকে তাঁর জনপ্রিয়তা হু হু করে বৃদ্ধি পায়।






