বিজ্ঞাপন

Kareeb: চেনেন নাকি মনোজ বাজপেইয়ের স্ত্রী’কে? এই ভুলের কারণেই শেষ হয়েছিল তাঁর বলিউড কেরিয়ার

প্রত্যুষা সরকার, কলকাতা: চলচ্চিত্র জগতে মাঝে মাধ্যেই নতুন নতুন অভিনেতা- অভিনেত্রীদেরকে দেখা যায়। প্রথম ছবিতে অভিনয় করেই কেউ কেউ মন জয় করে ফেলে দর্শকদের। তবে কখনও কখনও দেখা যায়, জনপ্রিয়তা পাওয়ার পরও ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যায় অনেক তারকা। তাঁদেরই মধ্যে একজন হলেন শাবানা রাজা ( Shabana Raza )। নব্বইয়ের দশকের একজন অভিনেত্রী। হঠাৎ করেই চলচ্চিত্র থেকে হাড়িয়ে গেছেন তিনি। কী করছেন এখন শাবানা। কেমনই বা আছেন তিনি।

বিজ্ঞাপন

শাবানা রাজা নামটা একেবারেই অচেনা অনেকের কাছে। তবে নব্বইয়ের দশকে তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন তিনি। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া বিধু বিনোদ চোপড়া ‘কারিব’ ( kareeb ) ছবির মাধ্যমে অভিষেক হয় তাঁর। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ববি দেওল। এরপরই চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচালক-প্রযোজকের নির্দেশে বাধ্য হয় বদলাতে তাঁর নাম। ইচ্ছা না থাকলেও শাবানা ( Shabana Raza ) থেকে তিনি হয়ে যান নেহা। অনেকেই হয়তো জানেন না বর্তমানে তিনি বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ীর স্ত্রী। তাঁদের একটি কন্যাও আছে।

img 20220717 134650

বিজ্ঞাপন

বলিউড ইন্ডাস্ট্রিতে নেহার যাত্রা ছিলও খুবই সংক্ষিপ্ত। মাত্র ৯টি ছবিতে কাজ করেছেন তিনি। তারপর প্রায় ১৩ বছর ধরে ইন্ডাস্ট্রি থেকে নিখোঁজ নেহা। এখন দেখলে হয় তো চিনতেও পারবেন না। আজ থেকে ২৪ বছর আগে ববি দেওয়ালের সাথে ‘কারিব’ ( kareeb ) ছবি দিয়েই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন নেহা। ছবির জন্য নতুন মেয়ে খুঁজছিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। আর সেখানেই সন্ধান হয় নেহার।

img 20220717 134851

বিজ্ঞাপন

এই ছবির মুক্তির পরই মনোজ বাজপেয়ীর সঙ্গে দেখা করেন নেহা। আসলে সেই সময় একই সঙ্গে মুক্তি পেয়েছিল মনোজ বাজপেয়ীর ছবি সত্য ( Satya )। এটাই ছিল তাঁদের প্রথম সাক্ষাৎ। এরপর ধীরে ধীরে একে অপরের খুব ভাল বন্ধু হয়ে ওঠেন। এরপর বন্ধুত্ব থেকেই শুরু হয় তাঁদের প্রেম। এর বেশ কয়েক বছর একে অপরের সঙ্গে ডেট করার পর অবশেষে ২০০৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।

img 20220717 134948

একটি সাক্ষাৎকারে নেহা জানান, তিনি কখনই তাঁর আসল নাম পরিবর্তন করতে চায়নি। এরপর যখন তিনি তাঁর আসল নামে ফিরতে চেয়েছিলেন, তখন কেউ তাঁকে সাপোর্ট করেননি। কেউ তাঁর কথা শুনতেও প্রস্তুত ছিল না। তিনি বলেছিলেন,’আমার পরিবারের সদস্যরা আদর করে আমার নাম শাবানা রেখেছে এবং আমি এখানও ওই নামটি পছন্দ করি।’ বলিউড ইন্ডাস্ট্রিতে শাবানা ( Shabana Raza ) ওরফে নেহা ‘কারিব’ ছাড়াও অভিনয় করেছেন- ‘হোগি পেয়ার কি জিত’, ‘ফিজা’, ‘এহসাস’, ‘রাহুল’, ‘মুসকান’, ‘কোই মেরে দিল সে পুচে’, ‘আত্মা’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’র মতো ছবিতে।

বিজ্ঞাপন



বিজ্ঞাপন
Back to top button