মাথায় বাবার হাত! NCB ক্লিনচিট পেতেই বলিউডে পা রাখতে চলেছেন Aryan Khanv
২৪ বছরের জীবনে সবচেয়ে বড় ধাক্কাটা গিয়েছিল গতবছর। মাদক মামলায় NCB জ্বালে পা পড়েছিল আরিয়ানের। কিন্তু সে সব এখন অতীত। মাদক মামলা থেকে ক্লিনচিট পেয়েছে সে। কেটেছে জীবনের অন্ধকার সময়। এবার পালা সামনে এগিয়ে যাওয়ার। আর সামনের দিকে পা বাড়াতে বাবা শাহরুখ খানের পথেই অগ্রসর হলেন ছেলে।
সম্প্রতি শাহরুখ পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র মাফিক জানা গিয়েছে, শীঘ্রই অন্য রূপে দেখা যাবে আরিয়ান খানকে। নিজের ওয়েব সিরিজ বানানোর দিকে মন দিয়েছে সে। বাবার মতো ক্যামেরার সামনে কাজ করার কোনও ইচ্ছা নেই তাঁর। সে সব সময় চেয়েছে ছবি বানাতে। ইতিমধ্যে নাকি একটি বাস্তবধর্মী শর্ট ফিল্মও বানিয়ে ফেলেছে সে। চিরকাল থেকেই তাঁর ক্যামেরার পিছনে কাজ করার শখ। এবার সেই ইচ্ছাকেই বাস্তবায়িত করতে চলেছে আরিয়ান। খুব শীঘ্রই প্রকাশ পাবে তাঁর তৈরি ওয়েব সিরিজ। জানা গিয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে তাঁর সেই ওয়েব সিরিজ।

উল্লেখ্য, একটা বড় সময় পর্যন্ত মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান। ছেলের এই পরিস্থিতি নিজের দু’চোখে মেনে নিতে পারছিলেন না তিনি। সেই কারণে কিছু মাসের জন্য ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি NCB তরফে মাদক মামলায় আরিয়ান খানকে ক্লিনচিট দিয়ে দিলে আত্মবিশ্বাস ফিরে পায় সে। তারপরই নিজের ক্যারিয়ারকে অন্য মোড়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আরিয়ান।
প্রসঙ্গত, মাদক কাণ্ডে নাম জড়িয়ে প্রায় এক মাস জেল খাটতে হয়েছিল আরিয়ানকে। অভিযোগ উঠেছিল, মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজে বন্ধুবান্ধবদের নিয়ে মাদক পার্টি করছিলেন তিনি। NCB অফিসারদের হাতে গ্রেফতার হয়ে জেলবন্দি হয়েছিলেন তিনি। তবে এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। আপাতত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তরফে ক্লিন চিট পেয়ে মুক্ত সে। নিজের জীবনকে এক অন্য রঙে রাঙিয়ে তোলার পরিকল্পনাও করে ফেলেছেন সে। সম্প্রতি নিজের এই ভয়ানক অতীতকে প্রশ্ন তুলেছিলেন আরিয়ান। তাঁর সঙ্গেই কেন এমন ঘটল বলে কাঁদো কাঁদো হয়ে পড়ে সে।






