Instagram Influencer : সবই রূপের খেলা, গ্ল্যামার দিয়েই ইনস্টাগ্রাম মাতিয়ে রেখেছেন যাঁরা

রাখী পোদ্দার, কলকাতা : আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে কমবেশি আমরা সকলেই ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের অ্যাপ। সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় তিনটি প্লাটফর্ম হল ফেসবুক, ইনস্টাগ্রাম ( Instagram Influencer) আর টুইটার। মাধ্যমিক পরীক্ষা শেষে বেশিরভাগই নতুন ফোনে এই অ্যাপ ব্যবহারের জন্য নতুন অ্যাকাউন্ট খুলে ফেলে। কেউ কেউ তাদের পছন্দের সেলিব্রেটিদের বিষয়ে সমস্ত খবর জানতে ব্যবহার করে এইসব অ্যাপ। আবার কেউ কেউ নিজেদের উদ্ভাবনী কার্যকলাপ সকলের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ব্যবহার করে এইসব অ্যাপ। ইনস্টাগ্রামও ( Instagram Influencer) এমনই একটি প্লাটফর্ম যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বড়ো বড়ো বলিউড সেলিব্রেটি হোক কিংবা হিন্দি ধারাবাহিকের সেলিব্রেটি সকলেই ব্যবহার করে এটি। সেলিব্রেটিরা নিত্যদিনের বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে তাঁদের নিজস্ব অ্যাকাউন্টে। সম্প্রতি হিন্দি ধারাবাহিকের বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীরা জায়গা করে নিয়েছে সপ্তাহ শেষে ইনস্টাগ্ৰামারদের ( Instagram Influencer) মাঝে। এই সমস্ত সেলিব্রেটিরা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁদের অনুরাগীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। আসুন দেখে নেওয়া যাক কারা এই সেলিব্রেটি।
ইনস্টাগ্রামে ঝড়! সাদামাটা অনুপমার ভিন্ন রূপে মুগ্ধ দর্শকগণ
“স্বরাগিনী” ধারাবাহিকের অভিনেত্রী হেলি শাহ ( Helly Shah) সম্প্রতি তাঁর ফটোশুটের ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তিনি একটি কালো রেট্রো বিকিনিতে পোজ দিয়েছেন। তিনি ভেজা চুল, চকচকে ঠোঁটের মাধ্যমে তাঁর এই লুক সম্পূর্ণ করেছেন। “নাগিন” ধারাবাহিকের অভিনেত্রী হিনা খান ( Hina Khan) সাম্প্রতিক তাঁর ছবির মাধ্যমে সবার নজর কেড়েছেন। অভিনেত্রী একটি কালো অফ-শোল্ডার টপ এবং ব্যাগি প্যান্ট পরেছিলেন। উচুঁ পনিটেল ( Ponytail), ভারী চোখের মেক-আপ সাথে হালকা লিপস্টিক ও গয়নার মাধ্যমে তিনি তাঁর লুক সম্পূর্ণ করেছেন। হিনা খানের ভক্তরা তাঁকে “হটনেস কুইন” ( Hotness Queen) বলে অভিহিত করেছেন। এই হটনেস কুইনও জায়গা করে নিয়েছে ইনস্টাগ্রামারদের মাঝে ( Instagram Influencer)।
সেরা জুটির নাচ কাঁচা বাদাম-এ, আম আদমি পার্টির হবু মুখ্যমন্ত্রীরা নাচলেন
হিন্দি ধারাবাহিক “অনুপমা”এর নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অনঘা ভোসলে ( Anagha Bhosale)। সম্প্রতি তাঁর নতুন লুক রীতিমতো চমকে দিয়েছেন তাঁর ভক্তদের। চুলের নতুন রঙে অনঘার ব্যাপক রূপান্তর তাঁর শেয়ার করা ছবি গুলিতে দৃশ্যমান। যদিও এরফলে অনেক কটাক্ষের মুখে পরতে হয়েছে তাঁকে। তাঁর এই নতুন লুক নিয়ে মজা করে নেটিজেনরা তাঁকে “ঝুটি” বলেও কটাক্ষ করেছে। এছাড়াও “জামাই রাজা” ধারাবাহিকের অভিনেত্রী নিয়া শর্মাও জায়গা করে নিয়েছে এই তালিকায় ( Instagram Influencer) । সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্টের মাধ্যমে বৃদ্ধি করেছেন পারিপার্শ্বিক তাপমাত্রা। ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একটি কালো বিকিনিতে। নিয়া শর্মা ( Nia Sharma) হালকা মেক-আপ আর সানগ্লাস দিয়ে তাঁর এই বোল্ড লুক সম্পূর্ণ করেছেন।






