বিজ্ঞাপন

ঘুরতে যাওয়ার জন্য নো চিন্তা! আগে টিকিট পরে টাকা! দুর্দান্ত অফার আনল Paytm ও IRCTC

প্রত্যুষা সরকার, কলকাতা: ডিজিটাল এই যুগে সবই এখন ঘরে বসে ইন্টারনেটে ( Intarnet ) মাধ্যমে। পড়াশনা থেকে বাজার, ডাক্তার,ওধুষ এমনকি ঘুরতে যাওয়ার ট্রেনের টিকিট থেকে প্লেনের সবই এখন হচ্ছে ঘরে বসে করা যায় ডিজিটাল মাধ্যমে। আর এবার অনলাইন পেমেন্ট অ্যাপ পেটিএম ( Paytm ) ব্যবহারকারীদের জুন্য সুখবর। ডিজিটাল এই যুগে পেমেন্ট এর এমন খবর গ্রাহকদের মধ্যে আলাদা শোরগোল ফেলে দিয়েছে।

বিজ্ঞাপন

এখন থেকে পেটিএম ব্যবহারকারীরা আইসিটিসি ( IRCTC ) থেকে টিকিট কাটার ক্ষেত্রে পাবেন দুর্দান্ত একটি ফিচার। আগে টিকিট কিনে পরে টাকা দিলেই চলবে। এই ফিচারেরই পোশাকি নাম দেওয়া হয়েছে ‘বুক নাও, পে লেটার।’ অর্থাৎ ঘুরতে যাওয়া কিংবা প্রয়োজনে ট্রেনে ওঠার প্রয়োজন হলে কাছে টাকা না থাকলেও কেটে ফেলা যাবে টিকিট। লাগবে৷ না কোন এক্সটা টাকাও।

img 20220405 171056

বিজ্ঞাপন

এর আগে অনেক সময়ই এমন হতো যেখানে, আইআরসিটিসি (IRCTC) থেকে টিকিট কেটে পেমেন্ট করার সময় ইন্টারনেটের সমস্যা দেখা যেত। ফলে সেই সময় আর সেই টিকিট বুক করা যেত না।তবে এবার পেটিএমের (Paytm) নতুন ফিচারে কাছে টাকা না থাকলেও কেটে ফেলা যাবে টিকিট। একেবারে ৬০ হাজার টাকা পর্যন্ত বিনা-সুদে টিকিট কাটা যাবে। কিন্তু টিকিট বুক করার ৩০ দিনের মধ্যেই সেই টাকা পেমেন্ট করে দিতে হবে।

img 20220405 171423

বিজ্ঞাপন

শুধু তাই নয়, ইউজারদের ইচ্ছে হলে নিজের পেমেন্টটি এএমআই ( EMI ) অপশনেও বদলে নিতে পারবেন। পেটিএমের তরফে এই পোস্টপেড অফারটির ক্ষেত্রে ইউজারদের কাছে একটি বিল পাঠানো হবে। সেখানেই আপনার যাবতীয় খরচের উল্লেখ থাকবে। যেদিন বিলটি আপনার হাতে পৌঁছচ্ছে, তার থেকে ৩০ দিনের মধ্যে পেমেন্ট করলেই চলবে। তবে ইএমআই করে নিলে টাকা মেটানোর জন্য পাবেন আরও বেশি সময়।

আরও পড়ুন – জলন্ত বাডিতে ঢুকে বাঁচালেন একরত্তির প্রাণ, পুলিশকর্মীর কাজে শিহরিত নেটিজেনরা

 

কয়েকদিন আগেই পেটিএমের ( Paytm ) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছিল প্রশ্ন। অভিযোগ ছিল, এই অ্যাপ থেকে ইউজারদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হচ্ছে। যদিও এমন অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে পেটিএম। এবং এই পরিপেক্ষিতে জানিয়েছিল, এই প্ল্যাটফর্মে তথ্য একদম সুরক্ষিত। নিশ্চিন্তে অনলাইন পেমেন্ট করা যাবে। আর এবার কোম্পানি জানাল, তাদের ‘বুক নাও, পে লেটার’ এর কথা। যে অপশনে ইউজাররা পাবেন একাধিক সুবিধা। শুধু টিকিট নয় অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও এই অপশনটি ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা।

আরও পড়ুন – শ্রীলঙ্কার মতো অর্থ কষ্টে ভুগতে পারে বাংলা, সচিবদের সর্তক ঘিরে শুরু রাজনৈতিক দ্বৈরথ

বিজ্ঞাপন



Leave a Reply

বিজ্ঞাপন
Back to top button