Horoscope Today: ঘরে ঘরে চলছে আরাধনা! জন্মাষ্টমীর শুভ তিথিতে কেমন যাবে ভক্তদের গোটা দিন?
মন্টি শীল, কলকাতা: আজ জন্মাষ্টমী। সাধারণত এমন অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, একটি নতুন দিনের সূচনা করার আগে জানতে চান কেমন কাঁটতে চলেছে আজকের গোটা দিন। তাঁই এমন শুভ মুহূর্তে দাঁড়িয়ে জানতে চান, কোন জাতকের জীবনে আসতে চলেছে রাশি রাশি সফলতা, আর কোন জাতকের জীবনে বিরাজ করবে শুধুই হতাশা। কার কর্মজীবনে আসবে আমূল পরিবর্তন, কোন জাতকের দাম্পত্য জীবন হতে চলেছে সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর। এই সমস্ত বিষয় নিয়ে আরও বিশদে জানতে হলে আজ ১৯ ই আগস্ট ( ২ রা ভাদ্র ) ২০২২, এক নজরে দেখে নিন আজকের রাশিফল ( Horoscope Today )।
• বৃষ রাশি
আজ এই বৃষ রাশি অন্তর্গত জাতকরা পারিবারিক অশান্তির দরুন মানসিক চাপের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। ব্যবসায়ে মধ্যমবর্গিয় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজ সম্পূর্ণ করার পর তাঁর পারিশ্রমিক পেতে দেরি হবে। ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন। পারিবারিক সম্পত্তি নিয়ে বাড়ির গুরুজনদের সঙ্গে আলোচনা হতে পারে। ছোট খাটো নিকট বন্ধুর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আইনি জটিলতার দরুন অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

• কর্কট রাশি
আজ এই কর্কট রাশি অন্তর্গত জাতকদের আর্থিক আয় বৃদ্ধির যোগ রয়েছে। প্রেমে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরের উপকার করার পরেও সুনাম অর্জন করতে বেগ পেতে হবে। ব্যবসায়ে সফলতা পাওয়ার বাড়তি সুযোগ আসতে পারে। ভাল কাজের দরুন সন্তানের প্রতি গর্ববোধ হবেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বিবাদে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের প্রস্তাব আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থ ভ্রমণের যোগ রয়েছে।
• বৃশ্চিক রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকরা সাময়িক অসুস্থতার কারণে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সন্তানের কুকর্মের দরুন মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বিনিয়োগী ব্যবসায়ে সফলতা পাওয়ার যোগ রয়েছে। আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত ক্ষোভের দরুন রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে। কর্মচারীদের দিক থেকে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। অতিরিক্ত অর্থ ব্যয়ের দরুন পরিবারের গুরুজনদের সঙ্গে বাক্য বিনিময় হতে পারে। প্রেমে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

• মকর রাশি
আজ এই রাশি অন্তর্ভুক্ত জাতকদের ব্যবসায়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে দাম্পত্য জীবনে দুঃচিন্তা বাসা বাঁধতে পারে। গৃহ নির্মাণ পরিকল্পনা সফল হতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয়ের দরুন সঞ্চয়ে সমতা বজায় রাখা অসাধ্যকর মনে হবে। সন্তানের প্রতি খরচ বৃদ্ধি পেতে পারে। নিকট আত্মীয়র কাছ থেকে দুঃসংবাদ আসতে পারে। ভাল কাজের দরুন সমাজে প্রসংশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে খরচের মাত্রা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক বিবাদ বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে।
• মীন রাশি
আজ এই মীন রাশি অন্তর্গত জাতকরা মাত্রাতিরিক্ত কাজের চাপ থাকার দরুন মানসিক অবসাদে ভুগবেন। অনেকদিনের পুরোনো পাওনা আদায় হতে পারে। শিক্ষার্থীরা উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সহায়তা পেতে পারেন। চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে মানসিক উদ্বেগ বজায় থাকবে। ধর্ম সংক্রান্ত বিষয়ে মনোনিবেশ করতে পারেন। ব্যবসায়ে মধ্যমবর্গিয় ফলাফল দেখা যেতে পারে। ছোট খাটো বিষয় নিয়ে মহাজনের সঙ্গে বিবাদে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। কাজের দরুন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।






